শুক্রবার, মে ২২, ২০২৬

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা,

বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কুয়েত প্রবাসী ইদ্রীদ হোসেনের স্ত্রী রানী বেগম ও ছেলে ইমরান হোসেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন: গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবীতে মানববন্ধন


পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানান, ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে।


এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত, আহত ৩

More like this
Related

আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয় জাকির নায়েক প্রসঙ্গে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাকির...

অবৈধ বালু উত্তোলন রোধে সেনাবাহিনীর অভিযান

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা...

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা...

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ বিদেশে বাংলাদেশের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular