শুক্রবার, মে ২২, ২০২৬

নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার থেকে এক কিশোরের লাশ উদ্ধার

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের এক কৃষি খামারে নিরব (১৩) নামের এক কিশোর এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬) দুপুর একটার সময় নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার ১০ নাম্বার প্লটের ড্রেনে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত নিরব উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় এর ৭তম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের নাছির উদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল তিনটার সময় হঠাৎ নিরবের ফোনে একটি ফোন আসলে সে বাসা থেকে বের হয় তারপর থেকে আর বাড়িতে ফিরে নাই।

এ বিষয়ে গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন বলেন, আমাকে ওই ব্লকের ওয়াচম্যান ফোন দিয়ে জানালো যে স্যার ড্রেনে একটি লাশ ভাসছে আমি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে লালপুর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে আসামি সনাক্তক করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

More like this
Related

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

‎‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের সার্কুলার...

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এক...

মৌচাকে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর মৌচাকে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত...

লালপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

এ জেড সুজন,লালপুর (নাটোর) প্রতিনিধি চোরে শোনে না ধর্মের কাহিনী!...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular