শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মৌচাকে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর মৌচাকে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—সিএনজি চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আজ থেকে কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার জানান, ভোরের দিকে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, নিহত নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করতেন। অন্যদিকে নিহত ইয়াসিন আরাফাত আশিক দক্ষিণ মুগদা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইব্রাহিম বাবু। তিনি ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

দুর্ঘটনার পর নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

More like this
Related

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা)...

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

‎‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের সার্কুলার...

গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত : টানা ৪ দিন সূর্যের দেখা মিলছে না

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ঘন কুয়াশা ও উত্তরের...

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতে লিখা চিরকুট

রাজশাহী, শুক্রবার সকাল ৯টা: পবা উপজেলার বামুনশিকড় এলাকার একটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular