বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতে লিখা চিরকুট

রাজশাহী, শুক্রবার সকাল ৯টা: পবা উপজেলার বামুনশিকড় এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পারভেজ।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা মিনারুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা (২)। খড়খড়ি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল মাহিন। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ঋণের প্রসঙ্গ উল্লেখ আছে।

ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন এবং অনেকে তাঁর কাছে টাকা পাওনা ছিলেন। পরিবারের বসতবাড়ির উত্তর দিকের ঘর থেকে মনিরা ও মিথিলার মরদেহ এবং দক্ষিণ দিকের ঘর থেকে মিনারুল ও মাহিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে চিরকুটটি মিনারুলের লেখা বলে ধারণা করা হলেও, পরীক্ষা–নিরীক্ষা শেষে হলে এ বিষয়ে নিশ্চিত করে বলা ।

More like this
Related

নড়াইল মুচিপুলে সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নড়াইল শহরের মুচিপুল...

গাইবান্ধায় বিশ্ব ডিম দিবস-২০২৫ পালিত

মোঃ মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় বিশ্ব ডিম দিবস-২০২৫...

‎গাইবান্ধায় ২ কেজি গাঁজা সহ নারী আটক

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে...

গাইবান্ধায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা জেলার সদর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular