সোমবার, মার্চ ২, ২০২৬

ভুয়ো প্রলোভনে সাড়ে ৮ লাখ টাকা আত্মসাৎ

গাইবান্ধা প্রতিনিধি

ভুয়ো প্রলোভনে সাড়ে ৮ লাখ টাকা আত্মসাৎ

গাইবান্ধায় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে একই পরিবারের চারজনের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, জমি রেজিস্ট্রি না করেই তার কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। এমনকি বর্তমানে ভুক্তভোগীর জমিতে সাইনবোর্ড লাগিয়ে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে।


‎গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমরোজপুর গ্রামের ব্যবসায়ী জহির রায়হান জানান, গত ২ জুন স্থানীয় রেজিস্ট্রার অফিসে বায়নাপত্রে স্বাক্ষরের সময় প্রথম ধাপে আসামিরা নগদ ৪ লাখ টাকা নেন। এরপর জুলাই মাসে আরও ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হলেও জমি হস্তান্তর করা হয়নি।


‎জহির রায়হান বলেন, আমার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। জমি রেজিস্ট্রি দেয়নি। এখন আবার আমার কেনা জমি দখল করার চেষ্টা করছে। আমি চাই দ্রুত তদন্ত করে ন্যায়বিচার করা হোক। ‎স্থানীয়রা জানিয়েছেন, তারা সরাসরি বায়নাপত্রের সাক্ষী ছিলেন এবং তাদের সামনে টাকা লেনদেন হয়।

আরো পড়ুন: সুন্দরগঞ্জে মাসব্যাপী অনুপস্থিত থেকেও বেতন তোলার ফন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের


‎ওসি, গাইবান্ধা সদর থানার বক্তব্যে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎জমি কেনার সময় সব লেনদেন নথিভুক্ত ও রেজিস্ট্রার অফিসের মাধ্যমে করা উচিত। আগে টাকা দেওয়ার আগে জমি রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। প্রতারণার শিকার হলে দ্রুত আইনি সহায়তা ও পুলিশের সহযোগিতা নেওয়া উচিৎ।

More like this
Related

নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের...

নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:‎ গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক...

মৌচাকে সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

রাজধানীর মৌচাকে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত...

ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎রংপুরের পীরগাছায় পদ্মরাগ মেইল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular